Don't Miss
Home / আজকের সংবাদ / ক্যারাবিয়ানদের উড়িয়ে দিয়ে টা্ইগারদের শুভ সূচনা

ক্যারাবিয়ানদের উড়িয়ে দিয়ে টা্ইগারদের শুভ সূচনা

এমএনএ খেলাধূলা ডেস্ক :  দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (১-০) এগিয়ে গেল তামিম ইকবালের দল।

ওয়েস্ট ইন্ডিজ-১২২/১০ (৩২.২ ওভার), বাংলাদেশ-১২৫/৪ (৩৩.৫ ওভার)

উইন্ডিজকে মাত্র ১২২ রানে অলআউট করে বাংলাদেশ দল জয়ের কাজটা অনেকটা নিশ্চিত করে ফেলেছিল বল হাতেই।

অধিনায়ক তামিম করেছেন সর্বোচ্চ ৪৪ রান। মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থেকে ৯৭ বল হাতে রেখেই বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে এসেছে উইন্ডিজ ক্রিকেট টিম। অনভিজ্ঞ দলটির ব্যাটসম্যানদের সাচ্ছন্দ্যে খেলতে দেয়নি মোস্তাফিজ সাকিব।

ওয়ানডে অভিষেক ঘটা হাসান মাহমুদ একটু দেরিতেই উইকেটে সেট হয়েছে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো তরুণ পেসার তুলে নেন ৩ উইকেট। ৩২.২ ওভারে থামে উইন্ডিজ ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করে যান কাইল মেয়ার্স।

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে খেলতে নামা সাকিব তুলে নেন ৪ উইকেট। ৭.২ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান। মোস্তুাফিজুর রহমান নেন ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট।

প্রায় একবছর পর খেলতে নামা বাংলাদেশের জন্য এটি ছিল বিশ্বকাপ সুপার লিগের প্রথম ম্যাচ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী দুই বছর মেয়াদে পয়েন্ট টেবিলে সেরা আটের মধ্যে থাকতে হবে। সেই অভিযানের শুরুটা হল জয় দিয়ে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...