Don't Miss
Home / আজকের সংবাদ / ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

এমএনএ সাইটেক ডেস্ক : রাষ্ট্রীয় সংস্থাগুলোতে রুশ সাইবারসিকিউটি ফার্ম ক্যাসপারস্কি ল্যাবের তৈরি সফটওয়্যার ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যেই এমন ব্যবস্থা নেয়ার ঘোষণা এল।

গত বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সেক্রেটারি এলেইন ডিউকের জারি করা নির্দেশনায়, সরকারি সংস্থাগুলোকে তাদের নেটওয়ার্ক থেকে ক্যাসপারস্কির সফটওয়্যার অপসারণে তিন মাসের সময় দেয়া হয়েছে। বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, মস্কোভিত্তিক ওই সাইবার নিরাপত্তা ফার্মের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগ নিয়ে তারা উদ্বিগ্ন। ফলে ওই কোম্পানির এন্টি ভাইরাস সফটওয়্যার জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে তুলতে পারে বলে তারা মনে করছে।

ক্যাসপারস্কির বিরুদ্ধে এর আগেও আঙুল তুলেছিল যুক্তরাষ্ট্র। যদিও ক্যাসপারস্কি ল্যাব ক্রেমলিনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কিন্তু ওই অভিযোগের কারণে যুক্তরষ্ট্রের বেশ কয়েকটি বিপণন সংস্থা ইতোমধ্যে ক্যাসপারস্কির পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।

বিশ্বজুড়ে ৪০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে ক্যাসপারস্কির। তবে যুক্তরাষ্ট্র সরকারের কাছে পণ্য বিক্রির ক্ষেত্রে রাশিয়ার এ কোম্পানি কখনোই খুব বেশি সফল হয়নি।

ক্যাসপারস্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার ডেটা শেয়ারিং আইনের ভুল ব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হচ্ছে। ওই অভিযোগের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ এ পর্যন্ত কেউ দেখাতে পারেনি,কারণ তা পুরোপুরি ভিত্তিহীন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও ক্যাসপারস্কি বলেছে, ওই অভিযোগ যে ভুয়া তা তারা প্রমাণ করবে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে, ২০১৬ সালে দেশটির নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া।

ক্যাসপারস্কি বলছে, তার কেনো ধরনের সাইবার গোপনীয়তা ফাঁসে বা সাইবার হামলায় কেনো দেশের সরকারকে সাহায্য করেনি, কখনও করবেও না।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...