Don't Miss
Home / রাজনীতি / খালেদার বিদেশে চিকিৎসা, আলাপ-আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে : আইনমন্ত্রী
আনিসুল হক

খালেদার বিদেশে চিকিৎসা, আলাপ-আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে : আইনমন্ত্রী

এমএনএ রাজনীতি ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কোনও সুযোগ নেই। তবে, তিনি বলেন, আলাপ-আলোচনা করে পরবর্তী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপিপন্থী আইনজীবীরা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনমন্ত্রীকে স্মারকলিপি দেন।

হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

বিএনপিপন্থী আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশের যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি আইনমন্ত্রীকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তারা বলেন, এ বিষয়টি রাজনীতির দিক থেকে বিবেচনায় না নিয়ে সরকারের উচিত মানবিক দিক থেকে বিবেচনা করা।এর জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ ব্যাপারে সরকার মানবিক। মানবিক দিক থেকেই বিষয়টি দেখা হচ্ছে।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...