Don't Miss
Home / জাতীয় / খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২০ অক্টোবর
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২০ অক্টোবর

এমএনএ জাতীয় ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে করা ১১টি মামলার শুনানি আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেছেন।খালেদা জিয়ার নামে থাকা ১১ মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় ৮টি, যাত্রাবাড়ী থানায় ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা রয়েছে।

বর্তমানে এসব মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।গত বছর ১০ আগস্ট এসব মামলার শুনানির তারিখ ছিল। তবে করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, আদালতের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আদালত খালেদা জিয়ার নামে করা ১১ মামলার শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...