Don't Miss
Home / আজকের সংবাদ / খুন হলেন বিতর্কিত মডেল কান্দিল বালোচ

খুন হলেন বিতর্কিত মডেল কান্দিল বালোচ

এমএনএ বিনোদন ডেস্ক : খুন হয়েছেন সোশাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় পাকিস্তানি বিতর্কিত মডেল জনপ্রিয় কান্দিল বালোচ। তবে কোনো আততায়ী কিংবা সন্ত্রাসবাদের হাতে নয়, বরং নিজের ভাইয়ের হাতেই খুন হয়েছেন তিনি।

সামাজিকতার উর্দ্ধে উঠে গিয়ে বখে যাওয়ার কারণেই পারিবারিক সম্মান বজায় রাখতেই নাকি কান্দিলকে খুন করেছে তার ভাই।

Kadilপুলিশ অফিসার সুলতান আজম গণমাধ্যমকে এই বিতর্কিত মডেলের খুন হওয়া বিষয়ে জানান, কান্দিল নিজের ভাই ওয়াসিমের হাতেই খুন হয়েছেন। ধারনা করা হচ্ছে, গণমাধ্যমে জনপ্রিয়তার জন্য কান্দিল যা যা করছিলেন তা সইতে পারেনি তার পরিবার। তাদের জন্য কান্দিলের চলাফেরা এবং সোশাল সাইটে উত্তেজক কথাবার্তা আর ভিডিও পোস্টগুলো কান্দিলকে খুন করতে উস্কে দেয়। এ নিয়ে কান্দিলের সাথে তার পরিবারের মাঝেমধ্যেই তর্ক বিতর্ক হতো বলেও জানিয়েছে পুলিশ।

অবশেষে মুলতানে নিজের ভাইয়ের Balochহাতেই খুন হলেন ২৬ বছর বয়সী এই মডেল। তাকে গুলি করে হত্যা করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কান্দিলের যৌন উত্তেজক সেলফি দেয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেতেন না তার ভাই। আর সে জন্য নাকি মাঝে মধ্যেই মডেল বোনকে হুমকি দিতেন তিনি। ক’দিন আগেও নাকি ফেসবুকে উগ্র পোস্ট ও ভিডিও দিতে মানা করেছিলেন ভাই ওয়াসিম।

পারিবারিক স্ট্যাটাস অক্ষুণ্ন রাখতে এরকম হত্যা পাকিস্তানে প্রায়শই ঘটে। কিন্তু ‘অনার কিলিং’-এর নামে পরিচিত Kandeel-Baloch-2ও জনপ্রিয় মুখের শিকার কান্দিলের মত বিরল। পুলিশ জানিয়েছে, কান্দিলের প্রকৃত নাম ছিল ফওজিয়া আজিম।

মাত্র এক সপ্তাহ আগে অসুস্থ বাবাকে দিখেতে মুলতান গিয়েছিলেন কান্দিল। পরিবারের সাথে ঈদও করেন তিনি। আর সেখানেই বোনের চলন বলন নিয়ে গতকাল শুক্রবার রাতেও ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক ফাঁকে উত্তেজিত হয়ে ওয়াসিম কান্দিলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই মৃত্য হয় পাকিস্তানের কিম কার্দাশিয়ান নামে খ্যাত কান্দিল বালোচের।

টি২০ বিশ্বকাপে পাকিস্তান জিতলে নগ্ন হবেন এবং বিরাট কোহলির প্রেমে পড়ে বার বার প্রেম নিবেদন করে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে সামনে আসেন পাক মডেল কান্দিল বালোচ। এছাড়া গত মাসে পাকিস্তানে চাঁদ দেখা কমিটির এক সদস্যের সঙ্গে সেলফি তুলেও আলোচিত হয়েছিলেন তিনি। কারণ সেলফি তোলার পরে ওই সদস্যকে বরখাস্ত করে দিয়েছিল পাকিস্তানের ‘চাঁদ দেখা কমিটি’।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...