Don't Miss
Home / জাতীয় / খুব শিগগিরই বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

খুব শিগগিরই বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : করোনায় মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল হিসেবে সারাবিশ্বে অবস্থান করে নিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতিমধ্যে করোনা প্রতিরোধে প্রায় ২২ টিকা প্রদান করা হয়েছে। যা দেশের জন্য বড় পাওয়া।  আমরা শুরুতেই পর্যাপ্ত টিকা ক্রয় করেছি। উপহার হিসেবেও অনেক টিকা পেয়েছি। টিকা ক্রয়, সংরক্ষণ ও ব্যবস্থায় আমাদের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা। খুব শিগগিরই বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকায় আমরা সফল হয়েছি। বিশ্বের ২০০ দেশের মধ্যে আমরা টিকাদানে আট নম্বরে এসেছি। এসবের সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার গাইডলাইনে আমরা কাজ করেছি।তিনি বলেন, এখন পর্যন্ত টিকার প্রথম দেওয়া হয়েছে সাড়ে ১২ কোটি এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে সাড়ে ৮ কোটি। এক দিনে ১ কোটি ২০ লাখ টিকা দেয়া হয়েছে। যে কারণে করোনা নিয়ন্ত্রণে রয়েছে এবং  মৃত্যু ও সংক্রমণ কমে আসছে।
জাহিদ মালেক বলেন, কিডনি বিকল হওয়ার ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ জানে তাদের কিডনি রোগে ভুগছেন। ডোনার সংকটের কারণে এখনও মরণোত্তর কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। মরণোত্তর কিডনি দানে সচেতন না মানুষ। এই বিষয়ে আরও সচেতন হতে হবে। অনেকেই মরণোত্তর কিডনি দানে প্রতিশ্রুতি থাকেলেও স্বজনদের আবেগের কারণে মরণোত্তর কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না।তিনি বলেন, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনে ১৯৯৯ সালে দেশে একটি আইন প্রণয়ন হয়। ২০১৮ সালে সংশোধনী আনা হয়। এর মাধ্যমে অঙ্গদানের সুযোগের পরিধি বাড়লেও মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয়নি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, বিশ্বমানের চিকিৎসা এখন বাংলাদেশ হচ্ছে। হাসপাতালে জনবল এবং কিছু সংকট রয়েছে। আপনার কাজ করেন। অবশ্যই জনবল এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, দেশের দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। তারা সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। দেশের একমাত্র সরকারি বিশেষায়িত হাসপাতাল হিসেবে কিডনি হাসপাতাল কাজ করছে। এ হাসপাতালে আবারও কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে তিন জন রোগী ভর্তি আছে। এর মধ্যে আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিবস উপলক্ষে আমরা একজনের কিডনি প্রতিস্থাপন করব। চলতি মাসের মধ্যেই বাকিগুলো করা হবে। আমরা কোভিড রোগীদের জন্যও কাজ করে যাচ্ছি। এজন্য সংশ্লিষ্ট ইউনিট দেড়শ থেকে পাঁচশ বেডে উন্নীত করা হয়েছে। এখন তা চালুর অপেক্ষায় রয়েছে। তবে লোকবলের সংকট রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ আরও অনেকে।
x

Check Also

রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, খোলা তেলের দামে ঊর্ধ্বগতি

এমএনএ প্রতিবেদক রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি আশ্বাসের পরও ...