Don't Miss
Home / রাজনীতি / গণটিকা বন্ধের ঘোষণায় হতাশ সাধারণ মানুষ
গণটিকা কার্যক্রম

গণটিকা বন্ধের ঘোষণায় হতাশ সাধারণ মানুষ

এমএনএ রাজনীতি ডেস্ক : করোনাভাইরাস নিয়ন্ত্রণে গণটিকা কার্যক্রম বন্ধের সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণটিকা কর্মসূচি আর হচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণায় হতাশা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। টিকা কর্মসূচিতে পিছিয়ে পড়া বাংলাদেশে গণটিকা কর্মসূচি বন্ধ নয়, আরও জোরদার করতে হবে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে টিকা আমদানিতেও সাফল্য দেখাতে হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গণটিকাদান পুনরায় শুরুর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান জিএম কাদের। তিনি বলেন, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করে সারা পৃথিবী যখন জীবন যাত্রা স্বাভাবিক করে ফেলেছে, তখনও বাংলাদেশের নাম বিশে^র মধ্যে টিকা প্রয়োগে পিছিয়ে পড়া দেশের তালিকায়। তাই করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচির বিকল্প নেই। চাহিদা অনুযায়ী টিকা পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...