Don't Miss
Home / হোম স্লাইডার / গত ২৪ ঘন্টায় মৃত্যু বাড়লো, শনাক্ত কিছুটা কমলো

গত ২৪ ঘন্টায় মৃত্যু বাড়লো, শনাক্ত কিছুটা কমলো

এমএনএ সংবাদ ডেস্ক :   করোনাভাইরাসে আক্রান্ত  গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৩৮ জন, সুস্থ হয়েছেন ৫৭৮ জন। ১৩ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৬২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষায় ৪৩৮ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৩ ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ২৮ লাখ ৮০ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ১২ হাজার ৬৯৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫৭৮ জনসহ মোট চার লাখ ৮১ হাজার ৩০৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১১ জন পুরুষ ও দুই জন নারী। তাদের মধ্যে ১১ জনের হাসপাতালে এবং ২ জনের বাড়িতে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ১৬২। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ১৮৮ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৮১ শতাংশ এবং ১ হাজার ৯৭৪ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ১৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১২ জনের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, চল্লিশোর্ধ্ব দুই জন, পঞ্চাশোর্ধ্ব ৩ জন এবং ষাটোর্ধ্ব ৭ জন রয়েছেন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১০ কোটি ৪৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ কোটি ৬৩

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...