Don't Miss
Home / আজকের সংবাদ / গরমে প্রাণ জুড়াতে “জিগার ঠাণ্ডা” অতুলনীয়

গরমে প্রাণ জুড়াতে “জিগার ঠাণ্ডা” অতুলনীয়

এমএনএ ফিচার ডেস্ক : গরমে ঠান্ডার বিকল্প কিছু নেই। বিশেষ করে যখন তিষ্টায় প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে ঠিক তখন যদি মজাদার কোন পানীয় পান করা যায় তাহলে তার তুলনাই হয় না। জিগার ঠান্ডা ঠিক এমনটি এক পানীয়। নামটা শুনে অন্য রকম লাগছে? লাগবেই, কারণ এই দারুণ রেসিপি আমাদের দেশের নয়। “জিগার ঠাণ্ডা” একটি ভারতীয় রেসিপি আর হলফ করে বলা যায় যে এর স্বাদ আপনার কাছে সম্পূর্ণ নতুন। খুব সহজে তৈরি করতে পারবেন অসাধারণ এই পানীয়টি আর চমকে দিতে পারবেন সবাইকে। চমৎকার রেসিপিটি দিয়েছেন মুনমুন মেহমুদ। চলুন, জেনে নিই প্রাণ জুড়ানো সেই রেসিপিটি। এমএনএ’র পাঠকদের জন্য পানীয়ের এই রেসিপিটি ইন্টারনেট থেকে সংগৃহিত।

উপাদান হিসেবে যা যা প্রয়োজনঃ

গরুর ঘন দুধ ৩ কাপ রোজ সিরাপ ২ কাপ চায়না গ্রাস ৫ গ্রাম পানি ২ কাপ চিনি ১ চা চামচ রোজ সিরাপ ২ কাপ এর জন্য লাগবে দুই কাপ চিনি অর্ধেক কাপ পানি রোজ এসেন্স ৩ চা চামচ গোলাপি ফুড কালার এক চা চামচ ভ্যানিলা আইস ক্রিম প্রয়োজন মত।

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে রোজ সিরাপ তৈরি করে নিতে হবে,এর জন্য দুই কাপ চিনি অর্ধেক কাপ পানি দিয়ে চুলায় দিয়ে নাড়তে হবে। আঠালো হয়ে এলে এর সাথে রোজ এসেন্স মিশিয়ে এক চা চামচ গোলাপি ফুড কালার মেশাতে হবে। নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখতে হবে। -এবার গরুর ঘন দুধ এর সাথে চিনি মিশিয়ে চুলায় দিয়ে একটু নেড়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখতে হবে। -চায়না গ্রাস কুচি করে অর্ধেক কাপ গরম পানিতে ২০ মিনিট ভিজিয়ে রেখে ২ কাপ পানি সহ চুলায় দিয়ে চায়না গ্রাস মিশে গেলে একটা বাটিতে সেটা জমতে দিন। -ঠাণ্ডা হয়ে পুরো পুরি জমে গেলে একটা কাটা চামচ দিয়ে জেলিটা টুকরা করে নিন। -এবার যে পাত্র বা গ্লাসে পরিবেশন করতে চান ওটা তে প্রথমে ২ টেবিল চামচ রোজ সিরাপ দিন, এরপর ২ টেবিল চামচ জেলি দিন এরপর এর ভেতর ঘন ঠাণ্ডা দুধটা দিন। -উপরে ভ্যানিলা আইস ক্রিম দিয়ে পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু জিগার ঠাণ্ডা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...