Don't Miss
Home / আজকের সংবাদ / গুপ্তচরবৃত্তির কারণে সৌদি আরবে ৪ জনের মৃত্যুদণ্ড

গুপ্তচরবৃত্তির কারণে সৌদি আরবে ৪ জনের মৃত্যুদণ্ড

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মধ্যপ্রাচ্যে চিরশত্রু ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির  কারণে ও বিখ্যাত ব্যক্তিদের ওপর গুপ্তহত্যার ষড়যন্ত্রের অভিযোগে সৌদি আরবে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আল-একবারিয়া টেলিভিশন জানিয়েছে, ইরানের হয়ে একটি সেল গঠন করায় ফৌজদারি আদালতে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।-খবর আল আরাবির।
আল-একবারিয়া জানায়, তারা ইরানের ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন এবং সৌদি আরবের বিখ্যাত ব্যক্তিদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করেন।
তেহরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব লেগেই আছে।
ইসলামিক বিপ্লবকে সৌদি রাজপরিবারের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইরাক-ইরান যুদ্ধে সৌদি সাদ্দাম হোসেনকে সমর্থন জানিয়েছিল।
মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ইতিমধ্যে সিরিয়া ও ইয়ামেনে দুই দেশ ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে।
ইরানের বিরুদ্ধে সিয়া সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল ও বাহরাইনে সন্ত্রাসীদের উসকানি দেয়ার অভিযোগ করছে সৌদি।
২০১৬ সালে বিখ্যাত শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরকে সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে রিয়াদ।
নিমরের মৃত্যুর পর শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সৌদি কূটনৈতিক কম্পাউন্ডে হামলার ঘটনা ঘটে। এর পর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
পরবর্তী সময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ ব্যক্তিকে ফাঁসি হত্যার রায় দেন সৌদি আদালত। যাদের অধিকাংশই শিয়া সংখ্যালঘু।
ফাঁসি কার্যকরের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হচ্ছে সৌদি আরব।
গত এপ্রিলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সৌদি আরবে চলতি বছরেই ৪৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৪ সাল থেকে প্রায় ৬০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...