Don't Miss
Home / আজকের সংবাদ / চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এমএনএ রিপোর্ট : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাটিয়া ইউনিয়নের হরিদাগুনা পাহাড়ি এলাকায় বিমানবাহিনীর ব্যবহৃত বিমান বাহিনীর একটি যুদ্ধ-বিমান বিধ্বস্ত হয়েছে।

বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দুই পাইলট প্যারাস্যুট দিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। তারা হলেন- উইং কমান্ডার নাজমুল ও স্কোয়ার্ডন লিডার কামরুল হাসান। রাশিয়ার তৈরি বিমানটি ছিল ইয়াক-১৩০। প্রশিক্ষণে ব্যবহৃত যুদ্ধ বিমানটি চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফরের (আইএসপিআর) সহাকারি পরিচালক রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিধ্বস্ত হওয়া ওই প্রশিক্ষণ বিমানের দুইজন পাইলট ছিলেন। তবে তারা অক্ষত রয়েছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরীন গণমাধ্যমকে বলেন, পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে দুইজন পাইলট ছিলেন। বিধস্তস্তের পর বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর তিনটি হ্যালিকপ্টার সেখানে এসে উদ্ধার কাজ চালায়। পরে পাইলটদের নিয়ে একটি হেলিকপ্টার চলে যায়। প্রতক্ষ্যদর্শীরা আরও জানান, বিকট আওয়াজ শুনে দৌড়ে আসেন তারা। পরে চারপাশে ধোঁয়া উঠতে দেখেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...