Don't Miss
Home / আজকের সংবাদ / চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পথে আওয়ামী লীগ প্র্রার্থী রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পথে আওয়ামী লীগ প্র্রার্থী রেজাউল করিম চৌধুরী

এমএনএ সংবাদ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী  জয়ের পথে এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম সিটির মোট কেন্দ্র ৭৩৫টি। এরমধ্যে ৪২৯টি কেন্দ্র থেকে পাওয়া মেয়র নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে: নৌকা মার্কা পেয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৮৯ ভোট, আর ধানের শীষের প্রার্থী পেয়েছেন ২৩ হাজার ৫৬১ ভোট।

এর আগে আজ বুধবার সকাল ৮টা থেকে বন্দরনগরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ৭৩৫টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এবার মেয়র পদের জন্য সাতজনসহ মোট প্রার্থী ছিল ২শ’ ৩২ জন। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭শ’ ৬ জন।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...