Don't Miss
Home / আজকের সংবাদ / চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী।

চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী।

এমএনএ সংবাদ ডেস্ক :  চট্টগ্রাম (চসিক) নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ চট্টগ্রামবেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বন্দরনগরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ৭৩৫টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এবার মেয়র পদের জন্য সাতজনসহ মোট প্রার্থী ছিল ২শ’ ৩২ জন। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭শ’ ৬ জন।

চসিক নির্বাচনকে সামনে রেখে অনাকাঙ্ক্ষিত বিষয় মোকাবেলার জন্য নগরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...