Don't Miss
Home / আজকের সংবাদ / চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

এমএনএ রিপোর্ট : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭-এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। স্কুল পর্যায়ে এক লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক শূন্য ২ ভাগ।
এবার স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় এক লাখ ৪ হাজার ৬৯৪ জন। আর কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয় এক লাখ ৫ হাজার ১৮১ জন। মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয় মাত্র ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন।
স্কুল পর্যায়ে পাসের হার ২০.৮১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৩৪.৬৪ শতাংশ। উভয় পরীক্ষায় গড় পাসের হার শতকরা ২৬.০২ শতাংশ। গত ২৫ আগস্ট এনটিআরসিএ এই প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করেছিল।
পরীক্ষার ফলাফল ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...