Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্ব ইজতেমায় কার খিত্তা কোথায়?

বিশ্ব ইজতেমায় কার খিত্তা কোথায়?

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : এবারের বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে দেশের ১৭টি জেলার মুসল্লিরা অংশ নেবে। দ্বিতীয় ধাপে অংশ নেবেন ১৬টি জেলার মুসল্লিরা। প্রত্যেক জেলার মুসল্লিদের জন্য আলাদা আলাদা খিত্তার ব্যবস্থা থাকবে। কোন জেলার মুসল্লিদের খিত্তা কোথায় তা জেনে নিন বিশ্ব ইজতেমায় প্রথম ও দ্বিতীয় ধাপের নকশা দেখে।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে তা শেষ হবে ১০ জানুয়ারি। দ্বিতীয় ধাপ ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি।

1st Ijtema Map-2016

প্রথম ধাপে অংশ নেয়া ১৭ জেলার মুসল্লিদের মধ্যে ঢাকা জেলা ১ থেকে ৬ নং খিত্তায়, শেরপুর ৭ নং খিত্তা, নারায়ণগঞ্জ ৮ ও ১১ নং খিত্তা, নীলফামারী ৯ নং খিত্তা, সিরাজগঞ্জ ১০ নং খিত্তা, নাটোর ১২ নং খিত্তা, গাইবান্ধা ১৩ নং খিত্তা, লক্ষীপুর ১৪ ও ১৫ নং খিত্তা, সিলেট ১৬ ও ১৭ নং খিত্তা, চট্টগ্রাম ১৮ ও ১৯ নং খিত্তা, নড়াইল ২০ নং খিত্তা, মাদারীপুর ২১ নং খিত্তা, ভোলা ২২ ও ২৩ নং খিত্তা, মাগুড়া ২৪ নং খিত্তা, পটুয়াখালী ২৫ নং খিত্তা, ঝালকাঠি ২৬ নং খিত্তা এবং পঞ্চগড় ২৭ নং খিত্তা।

এছাড়া ১৫ জানুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নেবে ১৬ জেলার মুসল্লিরা। তাদের মধ্যে ঢাকা জেলা ১ থেকে ৭ নং খিত্তা, ঝিনাইদহ ৮ নং খিত্তা, জামালপুর ৯ ও ১১ নং খিত্তা, ফরিদপুর ১০ নং খিত্তা, নেত্রকোনা ১২ ও ১৩ নং খিত্তা, নরসিংদী ১৪ ও ১৫ নং খিত্তা, কুমিল্লা ১৬ ও ১৮ নং খিত্তা, কুড়িগ্রাম ১৭ নং খিত্তা, রাজশাহী ১৯ ও ২০ নং খিত্তা, ফেনী ২১ নং খিত্তা, ঠাকুরগাঁও ২২ নং খিত্তা, সুনামগঞ্জ ২৩ নং খিত্তা, বগুড়া ২৪ ও ২৫ নং খিত্তা, খুলনা ২৬ ও ২৭ নং খিত্তা, চুয়াডাঙ্গা ২৮ নং খিত্তা এবং পিরোজপুর ২৯ নং খিত্তা।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...