Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / চলতি বছরেই দেশে ৫জি সংযোগ স্থাপনের বিষয়ে আশাবাদ

চলতি বছরেই দেশে ৫জি সংযোগ স্থাপনের বিষয়ে আশাবাদ

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে টেলিযোগাযোগ ক্ষেত্রে চলছে ৪জি নেটওয়ার্ক। ৫জি কবে আসবে তা নিয়ে চলছে একাধারে ভাবনা ও পরিকল্পনা। বাংলাদেশে কবে ৫জি সংযোগ আসতে পারে সে বিষয়ে সম্প্রতি আভাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ বছরই দেশে ৫জি সংযোগ আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ফাইভ-জি সংযোগকে চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল মহাসড়ক হিসেবে উল্লেখ করেছেন। মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগের অপরিহার্য চাহিদার কথা বিবেচনা করে এরই মধ্যে প্রাথমিকভাবে ৫টি অর্থনৈতিক অঞ্চলে ফাইভ-জি সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন।

প্রসঙ্গত, দেশে সকল এলাকায় ৪জি সংযোগ সমানভাবে পাওয়া যায় না। সেখানে ৫জি সংযোগ বিতরণের বাস্তবতা কতটুকু তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। দেশে বর্তমানে গ্রামীণফোন, রবি–এয়ারটেল এবং বাংলালিংক ৪জি সংযোগ সুবিধা দিচ্ছে। ৫জি সুবিধা আসলে এই প্রতিষ্ঠানগুলো কীভাবে সকলকে সেবা দেবে তা নিয়ে ভাবনা আর পরিকল্পনা শুরু হয়ে গেছে বলে জানান এসব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...