Don't Miss
Home / আজকের সংবাদ / চাঁদপুরে হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ
হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবক আরিফ মিজি

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ফরিদগঞ্জে শাহাদাত হোসেন রাজু হত্যা মামলায় আরিফ মিজি নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবক আরিফ মিজি

হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবক আরিফ মিজি

সাজাপ্রাপ্ত আরিফ মিজি ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

এজহারে জানা যায়, আরিফ মিজি ২০১২ সালের ২৩ আগস্ট রাতে আইটপাড়া গ্রামের বিল্লাল হোসেন মিজির ছেলে শাহাদাত হোসেন রাজুর ঘরে ঢুকে তাকে উপর্যুপরি কুপিয়ে খুন করে।

এ ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে পরদিন ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তথ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত উক্ত রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী সাইয়্যেদুল ইসলাম বাবু জানান, আদালত ৩০২ ও ৩৮০ ধারায় এ আদেশ দেন।

বাদীর এই আইনজীবী রায়ে খুশি জানিয়ে দ্রুত রায় কার্যকরের বিষয়ে আশা প্রকাশ করেন।

ট্যাগসমূহ : রাজু হত্যা, আরিফ মিজি, ফাঁসির আদেশ, ফরিদগঞ্জ
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...