চার বছরের প্রিন্স জর্জকে হত্যার হুমকি আইএসের!
Posted by: News Desk
October 29, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের চার বছরের সন্তান শিশু রাজপুত্র প্রিন্স জর্জকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এনক্রিপ্টেড অ্যাপ টেলিগ্রামের আইএসের একটি গ্রুপে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ৪ বছরের পুত্রের নতুন স্কুলের পাশে তোলা এক ছবি দিয়ে লেখা হয়, খুব দ্রুতই স্কুল শুরু হতে যাচ্ছে।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ধারায় দাদা প্রিন্স চার্লস, বাবা প্রিন্স উইলিয়ামের পরেই তৃতীয় স্থানে আছে জর্জ। ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার নিজস্ব তদন্তকারীরর বরাতে জানায়, ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী জর্জ গত মাসে লন্ডনের কেন্দ্রস্থলে কেনিংসটন প্রাসাদের কাছের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। স্টার অন সানডের প্রতিবেদনে বলা হয়েছে, গোপনীয় বার্তা আদান-প্রদানের যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আইএসের জনপ্রিয় চ্যানেলে নতুন স্কুলটির সামনে থাকা জর্জের ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ‘আগেভাগেই স্কুল শুরু হলো’। ওই সংবাদপত্রে আরও বলা হয়, আইএসের পোস্টটিতে আরবি শব্দে আরও যা লেখা ছিল তা হলো, ‘বুলেটের সুরে যখন যুদ্ধ ঘনিয়ে আসে, তখন আমরা প্রতিশোধের আকাঙ্ক্ষায় অবিশ্বাসীদের ওপর চড়াও হই।’
বার্তা আদান-প্রদানে টেলিগ্রাম আইএসের প্রিয়; কারণ এতে বার্তা এনক্রিপ্ট করা থাকে এবং ব্যবহারকারীর অবস্থান প্রকাশ করা হয় না। ওই সংবাদপত্রের দাবি, আইএসের ওই বার্তায় রাজপরিবারের শিশু জর্জকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে থাকেন বলে ধারণা করা হয়। স্কুলে জর্জের নিরাপত্তা নিয়ে এরই মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে চোর সন্দেহে স্কুলটি থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রেপ্তারের পর মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা স্কুলটির নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করবে।
আইএস টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করে থাকে কারণ এতে বার্তা এনক্রিপ্ট করা থাকে এবং ব্যবহারকারীর অবস্থান গোপন থাকে। ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিত এসব অ্যাপ নজরদারি করে থাকে। এর আগে টমাস ব্যাটারসি স্কুলে বিনা বাধায় ঘুরে বেড়িয়ে এক নারী ভিডিও পোস্ট করার পরে প্রিন্স জর্জের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। সপ্তাহখানেক পরে চুরি করার অভিযোগে এক নারীকে আটক করা হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সেই গ্রেফতারের পরে প্রিন্স জর্জের নিরাপত্তা জোরদার করেছিল।
চার বছরের প্রিন্স জর্জকে হত্যার আইএসের হুমকি 2017-10-29