Don't Miss
Home / হোম স্লাইডার / চিকিৎসা নিতে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

চিকিৎসা নিতে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

এমএনএ রিপোর্ট : চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় সময় শনিবার বিকাল ৪টার দিকে তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। পিআইডির পাঠানো ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে প্রবাসী বাংলাদেশিদের নেতারাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে ফিরবেন।

৭৫ বছর বয়সী আবদুল হামিদ এর আগে চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত।

রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।

তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...