Don't Miss
Home / আজকের সংবাদ / চীনে অ্যাপলকে পিছনে ফেলে শীর্ষে হুয়াওয়ে

চীনে অ্যাপলকে পিছনে ফেলে শীর্ষে হুয়াওয়ে

এমএনএ সাইটেক ডেস্ক : সম্প্রতি করা এক জরিপে দেখা গেছে চীনে ক্রেতারা অ্যাপলকে পিছনে ফেলে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে হুয়াওয়েকে। যদিও চীনের বাজারে চুটিয়ে ব্যবসা করতে চায় অ্যাপল। তবে চীনারা অবশ্য স্বদেশী পণ্য কেনার ব্যাপারেই অধিক গুরুত্ব দিয়ে থাকেন।
সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের করা ওই জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে ৩১.৪ শতাংশই পছন্দের ব্রান্ড হিসেবে হুয়াওয়েকে শীর্ষে রেখেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ২৪.২ শতাংশ আইফোন কিনতে চেয়েছেন। অথচ আইফোন ৭ উন্মোচনের সময় এই একই জরিপে অ্যাপলের পক্ষে ছিল ৩১.৪ শতাংশ গ্রাহক।

বিশ্বব্যাপী জুন এবং জুলাই মাসে প্রথমবারের মতো অ্যাপলের থেকে বেশি ফোন বাজারজাত করেছে হুয়াওয়ে। কাউন্টারপয়েন্ট গবেষণার ‘মার্কেট পালস ফর জুলাই ২০১৭’ প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের পর বিশ্বব্যাপী দ্বিতীয় সেরা ব্রান্ড এখন হুয়াওয়ে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত গবেষণা এবং উন্নয়নে টাকা ঢালছে। আর এ কারণেই বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে হুয়াওয়ে স্মার্টফোন বিক্রি হচ্ছে।
হুয়াওয়ে, অপো, ভিভো এবং শাওমি বিশ্ববাজারে চুটিয়ে ব্যবসা করছে। ফোনগুলো বেজেলহীন, ফুল ডিসপ্লে, আর্গুমেন্টেড রিয়ালিটি, ইন-হাইজ চিপসেট এবং অ্যাডভান্সড ক্যামেরা ফিচার যুক্ত করে চলেছে।
চীনের আইফোনের জনপ্রিয়তা কমে যাওয়ার আরেকটি কারণ বাজারে এখন মধ্যম সারির স্মার্টফোন বেশি চলছে। খুব দামী মডেল এখন আর বাজারে সেভাবে চলছে না। আর এই মধ্যম সারির ফোন দিয়েই বাজিমাত করে দিচ্ছে হুয়াওয়েসহ চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...