Don't Miss
Home / আজকের সংবাদ / চীনে বাস দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু

চীনে বাস দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনে উত্তর-পশ্চিমাঞ্চলের শানজি প্রদেশে রোড-টানেলের দেওয়ালের সঙ্গে সংঘর্ষে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

আজ শুক্রবার রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বাসটি চীনের রাজধানী চেংডু থেকে লুয়াইং যাওয়ার সময় শান্সি প্রদেশের এক্সপ্রেসওয়ে টানলের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীনে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব মতে, প্রতিবছর চীনে ট্রাফিক দুর্ঘটনায় কমপক্ষে ২লক্ষ ৬০ হাজার মানুষ নিহত হয় যা প্রতি ১লক্ষ মানুষের মধ্যে ১৮ দশমিক ৮শতাংশ।দুর্ঘটনার কারণ হিসেবে হাই স্পিড, আক্রমণাত্মক ড্রাইভিং এবং সময়মত বাস নিয়ন্ত্রণ করতে না পারাকে উল্লেখ করা হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চীন সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...