Don't Miss
Home / ফিচার / চুল দিয়ে ২৬ হাজার ৯৩১.৬৭ পাউন্ডের গাড়ি টেনে বিশ্বরেকর্ড নারীর
বিশ্বরেকর্ড নারীর

চুল দিয়ে ২৬ হাজার ৯৩১.৬৭ পাউন্ডের গাড়ি টেনে বিশ্বরেকর্ড নারীর

এমএনএ ফিচার ডেস্ক : কবি জীবনানন্দ দাশের ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা….’ এ কবিতাটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ২০২১ সালে এসে আজ সেই বনলতার কথা স্মরণ করিয়ে দিচ্ছি না।আজ বলবো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সবচেয়ে মজবুত চুলের অধিকারিনী আয়রন কুইন খ্যাত আশা রানি কথা। ২৬ বছর বয়সী আশা রানি তার চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়লেন। তিনি আর দশজন নারীর চেয়ে অনেকটাই আলাদা। তার চুল দিয়ে ৫৪ কেজি পর্যন্ত তুলতে সক্ষম। কান দিয়ে তুলতে পারেন ৩২ কেজি পর্যন্ত।

তিনি ২০১৪ সালে চুল দিয়ে ২৬ হাজার ৯৩১ দশমিক ৬৭ পাউন্ডের এক গাড়ি পাঁচ মিনিট টেনে নিয়ে গড়েন বিশ্বরেকর্ড। এ ছাড়াও মোট ছয়টি রেকর্ড তার ঝুলিতে।আশা রানি ভারতের পাঞ্জাবের বাসিন্দা। তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন খানিকটা। ভারী যান সবচেয়ে বেশিক্ষণ টেনে নিয়ে যাওয়ার নারী ক্যাটাগরিতে আশা এখনো শীর্ষে। এছাড়াও দুই চোখের পাপড়ি দিয়ে সবচেয়ে ভারী ওজন তোলা এবং দুই কান ব্যবহার করে টানা সবচেয়ে ভারী যানের রেকর্ডও এই নারীর। শেষটির ওজন ছিল তিন হাজার ৭৪৫ পাউন্ড। এই রেকর্ডগুলো তিনিই বারবার করেছেন। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই।তবে গিনেস কর্তৃপক্ষ বলছেন রানি তার চুল ব্যবহার করে ২৬ হাজার ৯৩১দশমিক ৬৭ পাউন্ডের গাড়ি টেনে নিয়ে তার শেষ রেকর্ডটি করেছেন। গাড়িটি ছিল একটি ডাবল ডেকার লন্ডন বাস। সেসময় বাসে একজন ড্রাইভারসহ ৩২ জন লোক ছিল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...