Don't Miss
Home / হোম স্লাইডার / ছুটিতেও প্রিয়াঙ্কার আয় ১০০ কোটি টাকা!

ছুটিতেও প্রিয়াঙ্কার আয় ১০০ কোটি টাকা!

এমএনএ বিনোদন ডেস্ক : জনপ্রিয়তায় বলিউডের অন্য নায়িকাদের ছাড়িয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড নিয়ে ব্যস্ততার কারণে বলিউডে ভালোভাবে সময় দিতে পারছেন না প্রিয়াঙ্কা। মহাব্যস্ত এ নায়িকার আগামী ৪০ দিনের ছুটিতে আয় হবে ১০০ কোটি টাকা!

আমেরিকান টিভি শো কোয়ান্টিকোয় অভিনয় করে বিশ্বে প্রশংসা লাভ করেছেন। হলিউডেও অভিষেক হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। ‘বেওয়াচ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটি এখনও মুক্তি পায়নি। সিনেমায় তার বিপরীতে রয়েছেন রক।

OSCAR-Priyanka-Chopra-6জনপ্রিয়তা এবং আয় দুইয়ের নিরিখেই ভারতীয় অভিনেত্রীদের তালিকার প্রথম নামটাই এখন সম্ভবত প্রিয়াঙ্কা চোপড়াই।

এ বার নাকি ছুটিতেও তার প্রায় ১০০ কোটি টাকা আয় হতে চলেছে!

জানা গেছে, তার অভিনীত ‘বেওয়াচ’-এর পোস্ট প্রোডাকশন এবং বিপুল জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র পরবর্তী শুটিং শুরু হওয়ার আগে প্রিয়াঙ্কা ৪০ দিনের জন্য ভারতে আসছেন।

শোনা যাচ্ছে, এই ৪০ দিনের সফরে প্রায় ২৪টি বিজ্ঞাপনের শুটিং সারবেন প্রিয়াঙ্কা। আর সেই বাবদ তার পারিশ্রমিক হতে চলেছে ১০০ কোটি টাকা!

ঠান্ডা পানীয় থেকে শুরু করে জুয়েলারি ব্র্যান্ড, বিমান সংস্থা থেকে রিয়েল এস্টেট— কী নেই সেই তালিকায়! এমনিতে হলিউড টিভি সিরিজ ও সিনেমায় অভিনয়ের জন্য মার্কিন মুলুকেও এখন বেশ জনপ্রিয় পিগি চপস।

সম্প্রতি একটি বিখ্যাত ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিত্বদের তালিকায় নাম উঠেছে প্রিয়াঙ্কার। এমন জনপ্রিয় নায়িকার ছুটির আয় তো ১০০ কোটি টাকা হতেই পারে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...