এমএনএ রিপোর্ট : এবার পবিত্র রমজানে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি কেজি মহিষের মাংস ৪০০ টাকা, খাসি ৫৭০ টাকা এবং ভেড়া ও বকরির মাংস বিক্রি হবে ৪৭০ টাকায়।
আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র সাঈদ খোকনের সঙ্গে মাংস ব্যবসায়ীদের

মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বলেন, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি মাংসে ২০০ গ্রাম হাড় দেওয়া যাবে, তবে মাংস মানসম্পন্ন হতে হবে।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘মাংস বিক্রির এই মূল্য সারা দেশে অনুসরণ করা হবে। এর চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত বিক্রেতাকে জরিমানা করার কথা আমরা বলেছি।’
মেয়র বলেন, নির্ধারিত এ মূল্য প্রথম রোজা থেকে ২৬ রোজা পর্যন্ত কার্যকর থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ৬ অথবা ৭ জুন থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

