Don't Miss
Home / আজকের সংবাদ / জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেব : আইজিপি

জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেব : আইজিপি

এমএনএ রিপোর্ট : জনগণের জানমাল রক্ষায় আইনের মধ্যে থেকেই পুলিশ সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
দায়িত্ব গ্রহণের পরদিন বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি।
পুলিশের ওপর সাম্প্রকিত হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এসময় তিনি বলেন, আইনের মধ্যে থেকে জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
এই বছর নির্বাচনের বছর। নির্বাচনী দায়িত্ব পালন ও চ্যালেঞ্জ সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রশ্ন করাা হয় নতুন আইজিপিকে।
এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। পুলিশের যে দায়িত্ব তা তারা ঠিকভাবে পালন করবে।
মাদক প্রতিরোধ সংক্রান্ত বিয়ষে আইজিপি বলেন, র‌্যাব-পুলিশের এ সংক্রান্ত ইউনিট রয়েছে। তবে এটা নিয়ে আমরা সন্তুষ্ট নয়। মাদকের চাহিদা বন্ধ করতে হবে। মাদক নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ। মাদকের ছোবল থেকে বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষার করতে আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করা হবে।
জাবেদ পাটোয়ারী বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিস্তার বাংলাদশের বড় সমস্যা। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে দেশ ইতিমধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। পুলিশ সদস্যরা এক্ষেত্রে অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে।
আইজিপি বলেন, সমাগ্রিক পুলিশের মান বাড়াতে ইন্টেলিজেন্স পুলিশিং, তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবাদিহিতা গুরুত্ব পাবে। দায়িত্ব পালনকালে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, গণমুখী পুলিশিং অগ্রাধিকার দিব।
তিনি বলেন, নীতি ও আদর্শের ক্ষেত্রে অটল থেকে দেশের ও মানুষের জন্য কাজ করে যাব। জনবান্ধব পুলিশি সেবা করার মধ্য দিয়ে আমাদের সাফল্য আসবে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...