Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘সি’ ইউনিটের ৪৬০টি আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে ২ হাজার ৩০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ বছর ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৫৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (admission.jnu.ac.bd অথবা admissionjnu.info) পাওয়া যাবে।

x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...