Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্টের একটি বাসার পাঁচতলা থেকে মো. মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য অনার্সে ভর্তি হয়েছিলেন।হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মঙ্গলবার রাত সাড়ে ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি তিনি (মেহেবুল্লাহ) পাঁচতলার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠাই।’

জানা যায়, মেহেবুল্লাহ গ্রামের বাড়ি থেকে এক সপ্তাহ আগে ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন। কী কারণে তিনি ফাঁস দিয়েছেন বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি পটুয়াখালী জেলার দশমিনা থানার মো. মেজবাহ উদ্দিনের ছেলে।

x

Check Also

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে বিকেন্দ্রীকরণ ও নতুন পদোন্নতি কাঠামো

শিক্ষাঙ্গন প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ...