Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু
জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ আগামী ৭ ফেব্রুয়ারি থেখে শুরু হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাসমূহ শুরু হবে। সকল পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণ বাড়ার কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে মন্ত্রিপরিষদ থেকে ১১ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...