Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষা চতুর্থ দফা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষা চতুর্থ দফা স্থগিত

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য শুধু ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) ২২ ও ২৩ আগস্টের অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এনিয়ে বন্যার কারণে চতুর্থ দফা পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত ১৩ আগস্ট হতে ২৩ আগস্ট পর্যন্ত সকল পরীক্ষা সংশোধিত নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এসব পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম জানান, নতুন সময়সূচি অনুযায়ী সমাজ বিজ্ঞান (৪৬৪)/ সমাজকর্ম (৪৭৪)/পদার্থ বিজ্ঞান (৫৩৪)/মার্কেটিং (৪৯৪) বিষয়ের চতুর্থ পত্র আগামী ২৬ আগস্ট, দর্শন (৪৩৪)/মৃত্তিকা বিজ্ঞান (৫৯৪) বিষয়ের চতুর্থ পত্র ২৭ আগস্ট, ভুগোল ও পরিবেশ (৫৮৪) জেনারেল সায়েন্স ফুড এন্ড নিউট্রিশন (৬৬৪) বিষয়ের চতুর্থ পত্র ২৭ আগস্ট, ইসলামের ইতিহাস ও সংস্কৃত (৪১৪)/রসায়ন (৫৪৪)/ইতিহাস (৪০৪)/হিসাবজ্ঞিান (৫১৪) বিষয়ের চতুর্থ পত্র ২৯ আগস্ট, বাংলা সাহিত্য (ঐচ্ছিক) (৩২৪)/ইংরেজি (ঐচ্ছিক) (৩৩৪)/বেসিক হোম ইকোনমিক্স (৬৫৪)/আরবি (৩৪৪)/ পালি (৩৮৪)/ সংস্কৃত (৩৭৪) বিষয়ের চতুর্থ পত্র ৯ সেপ্টেম্বর, অর্থনীতি (৪৪৪)/প্রাণিবিজ্ঞান (৫৭৪) বিষয়ের চতুর্থ পত্র ১০ সেপ্টেম্বর, গার্হস্থ্য অর্থনীতি (৬৪৪) বিষয়ের চতুর্থ পত্র ১১ সেপ্টেম্বর এবং ইসলামিক স্টাডিস (৪২৪)/এপ্লাইড হোম ইকোনমিক্স(৬৭৪)/ব্যবস্থাপনা (৫২৪) বিষয়ের চতুর্থ পত্র ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অন্যান্য পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...