Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকা ছেড়েছেন ৯০ হাজার ৪০৯ হজযাত্রী

ঢাকা ছেড়েছেন ৯০ হাজার ৪০৯ হজযাত্রী

এমএনএ রিপোর্ট : গতকাল সোমবার সকাল পর্যন্ত ৯০ হাজার ৪০৯ জন বাংলাদেশী হজযাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অপরদিকে এখনো প্রায় ৩৬ হাজার যাত্রী হজের উদ্দেশে সৌদি আরব যাওয়ার অপেক্ষায় রযেছেন। সৌদি সরকারের সাথে চুক্তি অনুযায়ি আগামী ২৭ আগস্টের মধ্যে বাংলাদেশের এসব হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছাতে হবে। এবছর সরকারি ও বেসরকারি উদ্যোগে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন বাংলাদেশীর হজ করার কথা।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (গণসংযোগ) শাকিল মেরাজ বার্তা সংস্থা বাসস’কে বলেন, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট ৯০ হাজার ৪শ’ ৯ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করেন। এরমধ্যে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট ৪৪ হাজার ২শ’ ৫৩ জন হজযাত্রীকে বহন করেছে। বাকী ৪৬ হাজার ১শ’ ৫৬ জন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে হজ করার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

তিনি জানান, গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হজযাত্রী বহনে মোট ৯টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে দু’টি ফ্লাইট চট্রগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমানের কোন ফ্লাইট বাতিল করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ভিসা জটিলতার কারণে হজযাত্রীর অভাবে ইতোমধ্যেই ঢাকা-দোহা রুটে ২৪টি ফ্লাইট বাতিল করে। তবে অনবরত হজযাত্রী বহনের লক্ষ্যে ১৪ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত বিমানের ঢাকা-দোহা রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লন্ডনসহ অন্যান্য রুটেও বিমানের ফ্লাইট কমানো হয়েছে।

আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিমান এক নাগাড়ে হজফ্লাইট পরিচালনা করবে। অপরদিকে সৌদি এয়ারলাইন্সের হজফ্লাইট ২৭ আগস্ট পর্যন্ত পরিচালিত হবে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...