অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে আজ সোমবার দুপুরে সিএমএইচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Posted by: News Desk
March 5, 2018
এমএনএ রিপোর্ট : ছুরিকাঘাতে আহত বিশিষ্ট লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বেলা পৌনে একটার দিকে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যান তিনি। এ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন জাফর ইকবাল।
এসময় প্রধানমন্ত্রীকে ঊর্ধ্বতন চিকিৎসকরা স্বাগত জানান। চিকিৎসকদের কাছে তিনি চিকিৎসাধীন ড. জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসাসেবা চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আধা ঘণ্টার বেশি সময় জাফর ইকবালের শয্যাপাশে অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে কথা বলেন।
এসময় স্ত্রী ড. ইয়াসমিন হক জানান, জাফর ইকবাল সুস্থতার পথে রয়েছেন। কিছুদিনের মধ্যেই বাসায় যেতে পারবেন। তখন প্রধানমন্ত্রী বলেন, সেখানেও যেন পূর্ণ বিশ্রামে থাকেন জাফর ইকবাল।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী জাফর ইকবালের চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়া জাফর ইকবাল ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে বেলা দেড়টার দিকে সিএমএইচ ত্যাগ করেন তিনি।
-

-
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে আজ সোমবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-

-
প্রধানমন্ত্রী চলে আসার সময় এগিয়ে দেন জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক। সে সময়ও প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।
-

-
গত শনিবার অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত বিশিষ্ট শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত শনিবার বিকেলে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে দর্শকসারিতে থাকা জাফর ইকবালের পেছন থেকে তাঁর ওপর ফয়জুর রহমান নামের এক যুবক ছুরি দিয়ে হামলা চালায়। হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ড. জাফর ইকবাল আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে ছয়টি আঘাত আছে। তবে তিনি শঙ্কামুক্ত।
এরপর শনিবার রাতেই বিভিন্ন বিভাগের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক জাফর ইকবালকে পরীক্ষা-নিরীক্ষা করেন।
এ ছাড়া জাফর ইকবালের চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনীর চিফ কার্ডিয়াক সার্জন মেজর জেনারেল মুন্সী মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সংক্রমণ রোধে এবং দ্রুত আরোগ্যের জন্য এখন তাঁর কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
গতকাল রবিবার ব্রিফিংয়ে সিএমএইচের কনসালট্যান্ট সার্জন মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের মাথায় চারটি, পিঠের ওপরে ও বাঁ হাতে একটি করে আঘাত আছে। সব মিলিয়ে তাঁর শরীরে মোট ছয়টি আঘাত আছে। তিনি এখন শঙ্কামুক্ত। তাঁর মানসিক অবস্থাও ভালো।
সিএমএইচে প্রধানমন্ত্রী দেখতে জাফর ইকবালকে 2018-03-05