Don't Miss
Home / রাজনীতি / জামায়াত নেতার বক্তব্য ফাঁসির বদলা নেওয়া হবে
আমির মুহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের মৃত

জামায়াত নেতার বক্তব্য ফাঁসির বদলা নেওয়া হবে

এমএনএ রাজনীতি ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নেতাদের ‘ফাঁসির জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে আইন মানার যদি একটি দল থাকে, সেটি জামায়াতে ইসলামী। আমরা যদি আইন না মানতাম, আপনারা আমাদের এত নেতাকে ফাঁসি দিতে পারতেন না। আমরা আইনের অনুসারী, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এসব ফাঁসির জবাব আমরা দেব।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এই হুমকি দেন। সম্প্রতি কার্যকর হওয়া অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা নিয়ে প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ হয় বলে জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমাবেশে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে যেকোনো ধর্ম অবলম্বন, ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে। আমরাও তাই রাখি। কিন্তু গত ১২ বছর ধরে আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা কি আইন মানি না?
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্য আরও বলেন, আমরা জনস্বার্থবিরোধী কাজ করি না, জনগণের কল্যাণে কাজ করি। আমরা নৈতিকতাকে ভূষণ মনে করি। তাই কথা বলার অধিকার যদি একটি দলের থাকে, সেই দল জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির। এই দলের বিরুদ্ধে অনেক করেছেন, এবার ক্ষান্ত দিন।
সেলিম উদ্দিনের বক্তব্যের পর মিরপুর ১ নম্বর এলাকা থেকে একটি মিছিল টেকনিক্যালের রোডে বের হয়ে কিছু দূর গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ফখরুদ্দীন মানিক প্রমুখ।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...