Don't Miss
Home / আজকের সংবাদ / জার্মানিতে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা, নিহত ২

জার্মানিতে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা, নিহত ২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : দক্ষিণ জার্মানির কনস্ট্যান্স শহরে একটি নাইটক্লাবে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী হামলা চালালে অন্তত দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর কনস্ট্যান্সে “ গ্রে “ নামে একটি নাইটক্লাবে এ সন্ত্রাসী হামলা হয়। ওই নাইটক্লাবে হঠাৎ করেই এক সন্ত্রাসী অস্ত্র হাতে ঢুকে পড়ে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় নিয়ে জার্মান গণমাধ্যমে ভিন্ন ভিন্ন খবর প্রকাশ করা হয়েছে। কোনো কোনটি বলছে, সন্ত্রাসী হামলার পর পুলিশ এসে গুলি চালালে হামলাকারী গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে মারা যায় সে। আবার কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, নিহত দ্বিতীয় ব্যক্তি সন্ত্রাসী নয়, তিনি ওই ক্লাবের একজন অতিথি।

এ সময় নাইট ক্লাবের একজন ডোর ম্যান ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন ওই বন্দুকধারী। সে সময় একজন পুলিশ সদস্যও আহত হন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সুইজারল্যান্ড সীমান্ত লাগোয়া ওই জার্মান শহরে ঘটনার পরপর স্পেশাল কমান্ডো মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার টহলেও রয়েছে।

হামলাকারীর পরিচয় ও হামলার কারণ এখনও জানা যায়নি। পুলিশ বলছে, হামলাকারীর সঙ্গে আরও কেউ ছিল কিনা বা এ ঘটনায় কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

ওই নাইটক্লাবের পাশের ভবনে থাকা এক ব্যক্তি জানান, হামলার সময় ক্লাবটিতে থাকা অনেকে টেবিলের নিচে লুকিয়ে পড়েন। দৌড়ে বেরিয়ে বাইরে যান কেউ কেউ। এ সময় বন্দুকধারী সন্ত্রাসীকে ঠেকাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ক্লাবের এক দারোয়ান।

এদিকে পুলিশের মুখপাত্র এন-টিভিকে জানিয়েছে, হামলাকারী একজন ইরাকি নাগরিক তবে শরণার্থী নয়। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জার্মানিতে আছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...