Don't Miss
Home / হোম স্লাইডার / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২৬ আগস্ট থেকে ০১ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। নিজ ভুলে কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে পুরানো রোগের ব্যপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। চাকুরিপ্রার্থীদের কেউ কেউ আশাব্যঞ্জক কোনো খবর লাভ করতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাত হতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আত্নউন্নয়নে বিজ্ঞজনের পরামর্শ কিংবা দিকনির্দেশনা পেতে পারেন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে ভালো করবেন। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : আধ্যাত্নিকতার প্রতি অনুরাগ বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে। আত্নউন্নয়ণের চেষ্টায় প্রাজ্ঞ কারও দিকনির্দেশনা পেতে পারেন। শিক্ষক কিংবা গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। পেশাক্ষেত্রে বাড়তি দায়িত্ব পালনের প্রয়োজন হতে পারে। কোনোভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : গোপনসূত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন। সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল যেতে পারে। সব বিষয়ে বুঝেশুনে এগুলে ভালো করবেন। রিপু সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবাসী বন্ধু বা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। আপনার দক্ষতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : বিবাহযোগ্য কারও বিয়ের আলোচনায অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। অংশীদারি ব্যবসায়ে সাফল্য পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্ক এড়িয়ে চললে ভালো করবেন। ভ্রমণ হতে পারে। প্রবাস থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা সংবাদ পেতে পারেন।

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : সামায়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। আহার-বিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল দেখা যেতে পারে। সুসম্পর্ক বজায় রাখতে চাইলে বিতর্ক এড়িয়ে চলুন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। গোপন বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন হতে পারে। বিয়ে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : শিল্প ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময়টি ভালো কাটতে পারে। প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্তদের কেউ কেউ কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য পেতে পারেন। শরীর কম ভালো যেতে পারে। কারও কারও প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : গৃহে ফেরা হতে পারে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। মাতৃস্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকলে ভালো করবেন। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারলে ভালো করবেন। সন্তানের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। শরীর কম ভালো যেতে পারে। প্রেমের সম্পর্ক অনুকূল থাকতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : কোথাও বেড়াতে যেতে পারেন। নতুন বন্ধুদের পাশাপাশি পুরানোদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে। মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : পাওনা আদায় হতে পারে। কোনো উৎস থেকে হাতে অর্থকড়ি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। গৃহে অতিথি আসতে পারে। কারও কারও নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। আত্নউন্নয়ণে সাহসী কোনো পদক্ষেপের প্রয়োজন হতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বুঝে শুনে পথ চলুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আপনার গুণ ও দক্ষতার মাধ্যমে অন্যের সুদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। হাতে অর্থকড়ি আসতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। গৃহে অতিথি আসতে পারে। পথচলায় কিংবা দৈনন্দিন কাজে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অনাকাঙ্ক্ষিত ব্যয় বাড়তে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। স্বাস্থ্য সচেতনতার অভাবে পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। গৃহে অতিথি আসতে পারে। হাতে অর্থকড়ি আসতে পারে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...