জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
September 2, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ০২ সেপ্টেম্বর থেকে ০৮ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। নিজ ভুলে কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে পুরানো রোগের ব্যপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হতে পারে। হাতে অর্থকড়ি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কারও কারও দুর্ব্যবহার সম্পর্কে অবনতির কারণ হতে পারে। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক ভালো নাও যেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। কর্মোন্নতির চেষ্টায় সাফল্য পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ছোট ভাইবোনের সঙ্গে মতের অমিল হতে পারে। সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। হাতে অর্থকড়ি আসতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : সাময়িকভাবে সময় কম ভালো যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। অপ্রত্যাশিত কারণে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারেন। পাওনা অর্থ হাতে পেতে পারেন। আপ্যায়নে ব্যয় বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে। দৈনন্দিন কাজে সতর্কতার অভাবে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পৃক্তরা নিজেদের অধিকার আদায়ে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। আয় উপার্জনের চেষ্টায় নতুন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। সামাজিক উন্নয়ণমূলক কাজে অংশ নেওয়া হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। প্রেমের সম্পর্ক অনুকূল থাকতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের মাধ্যমে প্রাপ্ত কোনো কাজের মাধ্যমে লাভবান হতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : প্রবীণ কিংবা প্রাজ্ঞ কারও কাছ থেকে জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা পাবেন। ভাগ্যোন্নয়ণের চেষ্টায় বিশেষ কারও সহযোগিতা পেতে পারেন। আপনার জ্ঞান ও প্রতিভা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। কারও কারও দূরে ভ্রমণ হতে পারে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে বেশি প্রভাব খাটাতে গেলে ঝামেলায় পড়তে পারেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : সাময়িকভাবে প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। সাধ্যের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের ফলে মানসিক চাপ বাড়তে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসতে পারে। গোপনসূত্রে কোনো তথ্য লাভ করতে পারেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পেশাগত কোনো সুখবর আশা করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : বিবাহযোগ্য কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে। কারও সঙ্গে যৌথ প্রচেষ্টায় কোনো কাজের সুফল পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। বিবাহবহির্ভূত সম্পর্ক কারও কারও বিব্রতকর পরিস্থিতির কারণ হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : শরীর মোটামুটি ভালো থাকবে। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুখশান্তি বজায় থাকবে। সমস্যা সৃষ্টি হতে পারে এমন কিছুতে না জড়ালে ভালো করবেন। কারও কারও গোপন কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : লটারি কিংবা ফটকা কারবারে লাভবান হওয়ার যোগ রয়েছে। প্রেম রোমান্স শুভ। প্রিয় মানুষের সান্নিধ্যে মনের ভেতর আনন্দ অনুভূতির সঞ্চার হবে। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। সাময়িকভাবে শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে। গৃহ কিংবা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। সৃজনশীল জ্ঞান ও প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। প্রেম রোমান্স মোটামুটি শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : বিশেষ কোনো প্রয়োজনে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। সাহসী কোনো সিদ্ধান্তের মাধ্যমে লাভবান হতে পারেন। গৃহস্থালী কাজে ব্যস্ততা বাড়তে পারে। মনের আশা পূরণ হতে পারে। প্রেম রোমান্স শুভ। প্রিয়জনের সঙ্গে আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2018-09-02