জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
November 18, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : সাময়িকভাবে মানসিক চাপ বেড়ে যেতে পারে। সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। প্রচলিত আইন কানুন সম্পর্কে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। গৃহে অতিথি আসতে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন। ক্ষেত্রবিশেষে বন্ধুবান্ধবের সহযোগিতা কিংবা সুপরামর্শ আশা করতে পারেন। বড় ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। নতুন কোনো কাজে সাফল্য পেতে পারেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে স্থান-কাল-পাত্রভেদে কথা বলুন। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য আসতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। পুরানো কোনো রোগে সাময়িক ভুগতে হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : বৈদেশিক বাণিজ্যে সাফল্য পেতে পারেন। প্রবাস থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্নিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশ নেওয়া হতে পারে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞান বা ধারণা লাভ করবেন। গোপনসূত্রে কোনো তথ্য পেতে পারেন। যে কোনো তথ্য প্রাপ্তির পর প্রয়োজনে যাচাই বাছাই করে নিন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভাগ্যোন্নয়ণে অভিজ্ঞদের দিকনির্দেশনা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : মার্কেটিং কিংবা প্রচারণামূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ কাক্ষিত লক্ষ্য অর্জনের সুযোগ পেতে পারেন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। জোর প্রয়োগ করে নয়, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করুন। গোপনসূত্রে কোনো তথ্য পেতে পারেন। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : কাজের পরিবেশে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। কারও সঙ্গে বিরোধে না জড়ালে ভালো করবেন। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনা হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। আর্থিক সংকট কিংবা ঋণের ঝুঁকি কমাতে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : গবেষণামূলক কাজে অগ্রগতি হতে পারে। সৃজনশীল জ্ঞান ও প্রতিভা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সামাজিক কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : পারিবারিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। জায়গাজমি সংক্রান্ত কোনো আলোচনায় অংশ নেওয়া হতে পারে। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সাহসী কোনো পদক্ষেপের মাধ্যমে লাভবান হতে পারেন। মাতৃস্বাস্থ্য সাময়িকভাবে কম ভালো যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। শিক্ষা, ক্রীড়া ও গবেষণায় সাফল্য আসতে পারে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মানসিকভাবে আপনি চাঙ্গা থাকবেন। আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনার হাতে আসতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। ছোট ভাইবোনের বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো যেতে পারে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা আদায়ে তাগাদা দিন। আলোচনার মাধ্যমে কোনো সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। গৃহে অতিথি আসতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে হতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। স্বল্প দূরত্বে ভ্রমণ ও ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করার চেষ্টা করুন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2018-11-18