জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
October 14, 2017
এমএনএ ফিচার ডেস্ক : ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : চলতি সপ্তাহে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করে বাস্তবভিত্তিক চিন্তা করুন। আপনার খেয়ালীপনার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। সন্তান বিষয়ে চিন্তা বাড়বে। প্রেম রোমান্স শুভ। সম্ভাব্যক্ষেত্রে অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : চলতি সপ্তাহে আপনি যোগাযোগমূলক কাজে সাফল্য পাবেন। চোখ কান খোলা রাখুন, চলার পথে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন। ভ্রমনের সুযোগ পেতে পারেন। চলাফেরায় ঝুঁকি এড়িয়ে চলুন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপের ফলে কারও কারও অসুস্থতা দেখা যেতে পারে। মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : চলতি সপ্তাহে কারও কারও ক্ষেত্রে আয়ের অংক ওঠানামা করতে পারে। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। কোথাও বেড়াতে যেতে পারেন। ভ্রমণে সচেতন থাকুন। ছোট ভাইবোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। মিডিয়ার সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। প্রেম রোমান্স শুভ। নব দম্পতির কোলে সন্তান আসতে পারে।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : চলতি সপ্তাহে আপনার কাজে মনোযোগ বসানো কঠিন হতে পারে। কারও সঙ্গে ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। মনের কোনো ইচ্ছা পূর্ণতা পেতে পারে। কারও কারও ক্ষেত্রে পেশাগত পদোন্নতি কিংবা কাঙ্ক্ষিত সাফল্য লাভের যোগ রয়েছে। দাম্পত্য সমস্যা এড়াতে সরাসরি কথা বলুন। প্রেমের সম্পর্ক ভালো নাও যেতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট) : চলতি সপ্তাহে আপনার ব্যয় বাড়তে পারে। কেউ কেউ আপনার সাফল্যে বিরোধিতা করতে পারে। কারও স্বার্থে আঘাত লাগতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকুন। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। ভ্রমণ ও যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে আপনি বড় ধরনের কোনো কাজের সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকি এড়িয়ে চলুন। আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে। মানসিক চাপ কিছুটা বাড়তে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে আপনার পেশাগত সাফল্য অব্যাহত থাকবে। কারও কারও ক্ষেত্রে পেশাক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। ব্যবসায়ীরা আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। নব বিবাহিত দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে। গবেষণামূলক কাজে অগ্রগতি হতে পারে। প্রেম রোমান্স শুভ।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : চলতি সপ্তাহে আপনার প্রবাস কিংবা উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। বৈদেশিক বাণিজ্য কিংবা যোগাযোগে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। নতুন কোনো বিষয়ে চুক্তির ক্ষেত্রে প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। বড় ভাইবোনের কাছ থেকে সুপরামর্শ কিংবা সহযোগিতা পেতে পারেন। ব্যয় বাড়বে। প্রেমের সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে আপনার গোপন কোনো বিষয়ের প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কিছু করা থেকে বিরত থাকুন। কোনো খবরে শোকাগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। বৈদেশিক যোগাযোগ শুভ। পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। কারও কারও ক্ষেত্রে প্রেমের সম্পর্কের চুড়ান্ত পরিণতি হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে আপনি নতুন কোনো বিষয়ে চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকলে ভালো করবেন। ব্যবসায়িক পার্টনারের সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। সাময়িকভাবে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। ভাগ্যোন্নয়ণে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। পেশাগত প্রয়োজনে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে আপনি আপনার অধীনস্তদের কারও আচরণে সন্দেহের উদ্রেক হতে পারে। বিশেষ কোনো কাজের মাধ্যমে লাভবান হতে পারেন। শরীর ও মন সাময়িকভাবে কম ভালো যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। অবিবাহিত কারও কারও ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে। বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পৃক্তরা বিশেষভাবে লাভবান হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : চলতি সপ্তাহে নব দম্পতির সন্তান বিষয়ে সচেতনতার প্রয়োজন আছে। আপনার অধস্তনদের ব্যাপারে সচেতন থাকুন। সময়ানুবর্তীতা ও কর্মদক্ষতার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। শরীর কম ভালো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
সপ্তাহটি নিন কি রকম জেনে চলতি আপনার যাবে 2017-10-14