Don't Miss
Home / আজকের সংবাদ / জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্থু পেশাজীবী লীগের আলোচনা সভা

জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্থু পেশাজীবী লীগের আলোচনা সভা

এমএনএ রিপোর্ট: জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্থু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৪ নভেম্বর, শনিবার দুপুর ৩টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ ড. সরকার মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব জনাব ধীরাজ কুমার নাথ ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মগানগর উত্তর আওয়ামী লীগ এর উপদেষ্টা এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মগানগর উত্তর মহিলা আওয়ামী লীগ এর সভাপতি শাহিদা তারেখ দীপ্তি, ঢাকা মহানগর আওয়ামী লীগ এর সাবেক শ্রম বিষয়ক সম্পদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক জি এইচ এম কাজল, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মোঃ মফিজুল ইসলাম, বঙ্গবন্থু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক কৌশিক আহমেদ ও তুষার আব্দুল্লাহ প্রমুখ।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...