Don't Miss
Home / আজকের সংবাদ / জো বাইডেনের শপথ অনুষ্ঠানে জমকালো আয়োজন

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে জমকালো আয়োজন

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  আজ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেনের। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে জমকালো আয়োজনে ভার্চুয়ালি পারফর্ম করবেন বন জোভি, লেডি গাগা, কেটি পেরি, জেনিফার লোপেজ সহ এক ঝাঁক তারকা।

৯০ মিনিটের অনুষ্ঠান ‘সেলিব্রেটিং আমেরিকা’ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। মাল্টি-নেটওয়ার্ক এই ইভেন্টটি সঞ্চালনা করবেন টম হ্যাংকস।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন বিখ্যাত পপ শিল্পী লেডি গাগা। ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণার ‘বর্ন ইন দ্য ইউএসএ’ গান-খ্যাত ব্রুস স্প্রিংগসটিন গান গাইবেন। পারফর্ম করবেন বন জোভি, জেনিফার লোপেজ, কেটি পেরি, জাস্টিন টিম্বারলেক, ডেমি লোভাটোর ও গার্থ ব্রুকস।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ‘এভরিডে হিরো’দের সম্মানিত করা হবে। তাদের মধ্যে আছেন একজন ইউপিএস ড্রাইভার, একজন কিন্ডারগার্টেন শিক্ষক এবং যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড টিকা পাওয়া স্যান্ড্রা লিন্ডসে।

করোনাভাইরাস না থাকলে পরিস্থিতি অন্যরকম হতো। একাধিক ইভেন্ট, পার্টি এবং কনসার্টের আয়োজন থাকতো পুরো ওয়াশিংটন জুড়ে। কিন্তু এবছর সেরকম কিছু হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে শপথ অনুষ্ঠানের।

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে শপথে নেয়ার পরপরই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউসে উঠবেন। সঙ্গী হবেন শিক্ষিকা স্ত্রী জিল বাইডেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...