Don't Miss
Home / আজকের সংবাদ / টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এমএনএ স্পোর্টস রিপোর্ট : দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

২০০৬ সালের পর প্রথমবারের মতো টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।২০০৬ সালের পর বেশ কয়েকবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সেটি ভেস্তে যায়। ২০১৫ সালে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই বছর পর সেই সিরিজ খেলতে বাংলাদেশে আসে টিম অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে দুই বছর পর সাদা পোশাকে মাঠে নামছেন নাসির হোসেন। তবে শেষ মুহূর্তে টেস্ট দলে জায়গা পেলেও একাদশে জায়গা হয়নি মুমিনুল হকের। মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম বাংলাদেশের পেস অ্যাটাককে নেতৃত্ব দেবেন। স্পিন অ্যাটাকে সাকিব আল হাসানের সঙ্গী মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

তামিম ইকবাল ও সাকিব আল হাসান নামছেন নিজেদের ৫০তম টেস্ট খেলতে। সাকিব-তামিম ও অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে দলে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান।

অস্ট্রেলিয়া দুই স্পেশালিস্ট পেসার নিয়ে মাঠে নেমেছে। ইনফর্ম পেসার জস হ্যাজলউডের সঙ্গী প্যাট কামিন্স। অন্যদিকে স্পিন অ্যাটাকে অ্যাস্টন অ্যাগারকে সঙ্গে পেয়েছেন নাথান লায়ন। অস্ট্রেলীয় দলে সাত মাস পর ফিরেছেন উসমান খাজা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া দল : ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...