Don't Miss
Home / জাতীয় / টিকাদানের তৃতীয় দিনে সারাদেশে লক্ষাধিক মানুষ টিকা নিলেন

টিকাদানের তৃতীয় দিনে সারাদেশে লক্ষাধিক মানুষ টিকা নিলেন

এমএনএ জাতীয় ডেস্ক :  সারাদেশে করোনা টিকাদানের তৃতীয় দিনে ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। সোমবার টিকা নিয়েছিলেন ৪৬,৫০৯ জন। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়: মঙ্গলবার টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ এবং ২৬ হাজার ৪৯৬ জন নারী। টিকা গ্রহণ করেছেন ঢাকা মহানগরীতে ১২ হাজার ৫১৭ জন আর ঢাকা বিভাগে ২৫ হাজার ২২০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় দুই দিনে মোট ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...