Don't Miss
Home / আন্তর্জাতিক / টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর তাগিদ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর তাগিদ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

এমএন আন্তর্জাতিক ডেস্ক :   বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও জানিয়েছে, মাত্র ১০টি দেশে করোনার ভ্যাকসিনের ৭৫ শতাংশ যাচ্ছে। আর বিশ্বের প্রায় ১৩০টি দেশে এখনো টিকার প্রথম ডোজ দেওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর পাওয়া গেছে।
জেনেভা সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, বর্তমানে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যার চেয়ে টিকা নেয়া মানুষের সংখ্যা এখন অনেক বেশি। অল্প সময়ে এটা বিরাট সাফল্য উল্লেখ করে তিনি বলেন, একদিক থেকে অবশ্যই এটা আনন্দের খবর। অন্যদিকে, হতাশার বসা চিন্তার বিষয় হচ্ছে এই যে, প্রায় ১৩০টি দেশের প্রায় ২৫০ কোটি মানুষের মধ্যে এখনো একজনকেও ভ্যাকসিনের আওতায় আনা যায়নি। এসময় ড. গ্যাব্রিয়াসুস, ধনী দেশগুলোকে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকাদান শেষে রয়ে যাওয়া ভ্যাকসিনগুলো দরিদ্র দেশগুলোকে দিয়ে সাহায্য করার আহ্বান জানান। টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়ানোরও তাগিদ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

ড. গ্যাব্রিয়াসুস বলেন, গত সপ্তাহে ফ্রান্সের সানোফি ঘোষণা দিয়েছে যে তারা ফাইজার/বায়োএনটেকের টিকার উৎপাদনে সহায়তা দিতে নিজেদের অবকাঠামো ব্যবহার করার সুযোগ দেবে। অন্য প্রতিষ্ঠানগুলোকেও এই উদাহরণ অনুসরণের আহ্বান জানান তিনি।

x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...