Don't Miss
Home / আজকের সংবাদ / ২৮ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

২৮ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

এমএনএ সংবাদ ডেস্ক :   সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ২৮ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক  হয়েছে।

শনিবার ভোর ৪ টায় উদ্ধার কাজ ও ক্ষতিগ্রস্হ রেল লাইন মেরামত কাজ শেষ হয় বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। এরপর সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটিও ভোর ৫ টায় ছেড়েছে।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে গুতিগাঁও এলাকায় চট্রগ্রাম থেকে সিলেটগামী এ তেলবাহী ওয়াগনটি দুর্ঘটনায় পড়ে হয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ যায়। তেলবাহী ট্রেনের ৮টি বগির ৭টি রেল লাইনের পাশে পড়ে যায়। এসময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। খবর পেয়ে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন।

ওই রাতেই দুর্ঘটনা কবলিত তেলের বগি উদ্ধারে রাতে কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ২৮ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক করে তারা।

এদিকে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. খাইরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। আগামী তিন দিনের মধ্যে এ কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

দুর্ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকা ও চট্রগ্রামগামী ট্রেনগুলো মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে যাত্রা করে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...