Don't Miss
Home / হোম স্লাইডার / টেকনাফে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ
সম্প্রীতি

টেকনাফে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ টেকনাফ উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবিবার সকাল ১০টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেউপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ, সাবেক সহ-সভাপতি এম এ জহির প্রমুখ।

ভারপ্রাপ্ত ইউএনও এরফানুল হক চৌধুরী বলেন, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সামাজিক সম্প্রীতি জোরদারকরতে সরকার দেশব্যাপী সামাজিক সম্প্রতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। নির্দেশিত সকল স্তরের প্রতিনিধিদেরনিয়ে এ কমিটি গঠন করা হবে।

উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণেরমানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতাঅক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তাই সামনের দুর্গাপূজা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিতহয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।

উল্লেখ্য, সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরেরজনগণ অংশ নেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...