Don't Miss
Home / আজকের সংবাদ / টেন্ডুলকারকে টপকে কোহলির বিশ্বরেকর্ড

টেন্ডুলকারকে টপকে কোহলির বিশ্বরেকর্ড

এমএনএ স্পোর্টস ডেস্ক : জ্যামাইকায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে শচীন টেন্ডুলকারকে টপকে নয়া বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এ দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ভারতকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিলো তার ২৮তম সেঞ্চুরি। রান তাড়া করে এই নিয়ে ১৮ বার সেঞ্চুরি করলেন কোহলি। ফলে

রান তাড়া করে ওয়ানডে ক্যারিয়ারে ১৭ বার সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকারের ১৭তম সেঞ্চুরি এসেছিলো ২৩২তম ইনিংসে। সেখানে কোহলির ১৮তম সেঞ্চুরি আসলো ১০২তম ইনিংসে।

টেন্ডুলকারের ১৭টি সেঞ্চুরিতে ভারত জিতেছিলো ১৪বার। এখানেও টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কোহলি। তবে বেশ আগেই। কোহলির ১৮টি সেঞ্চুরিতে ভারত এখন পর্যন্ত জয় পেয়েছে ১৬টিতে।

ওয়ানডেতে রান তাড়া করে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয়স্থানে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু’জনই ১১টি করে সেঞ্চুরি করেছেন। ১০টি করে সেঞ্চুরি আছে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের সাঈদ আনোয়ারের।

ওয়ানডে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা :

ব্যাটসম্যান ম্যাচ ইনিংস সেঞ্চুরি
বিরাট কোহলি (ভারত)  ১০৯ ১০২ ১৮টি
শচীন টেন্ডুলকার (ভারত) ২৪২ ২৩২ ১৭টি
তিলকরত্নে দিলশান (শ্রীলংকা) ১৩৮ ১১৬ ১১টি
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ১৪৪ ১৩৯ ১১টি
সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) ২১৯ ২১০ ১০টি
সাঈদ আনোয়ার (পাকিস্তান) ১০৭ ১০৫ ১০টি
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...