Don't Miss
Home / আজকের সংবাদ / ধর্ষণ মামলায় শিল্পপতিপুত্র ইভান ৪ দিনের রিমান্ডে

ধর্ষণ মামলায় শিল্পপতিপুত্র ইভান ৪ দিনের রিমান্ডে

এমএনএ রিপোর্ট : রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক টেলিভিশন অভিনেত্রীর করা মামলায় শিল্পপতিপুত্র আসামি বাহাউদ্দিন ইভানকে চার দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আজ শুক্রবার ব্যবসায়ীপুত্র ইভানকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম মাজহারুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান তার বিরুদ্ধ আনা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ধর্ষণের ঘটনার পর পুলিশ গত ৫ জুলাই তাকে গ্রেফতারে তার বাসায় অভিযান চালায়। তবে তখন সে বাসার ছাদে লুকিয়ে ছিল। এরপর সে এক পর্যায়ে কৌশলে খালার বাড়িতে নারায়ণগঞ্জ চলে যায়।

ইভান সর্ম্পকে মুফতি মাহমুদ খান জানান, ক্যামব্রিয়ান স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। পরে বনানীতে বাবার ইলেকট্রিকের ব্যবসায় যোগ দেন তিনি। ২০০৮ সাল বিয়ে করা ইভানের দুটি সন্তান রয়েছে।

মুফতি মাহমুদ খান জানান, ধর্ষণের ঘটনার পর পুলিশ গত ৫ জুলাই তাকে গ্রেফতারে তার বাসায় অভিযান চালায়। তবে তখন সে বাসার ছাদে লুকিয়ে ছিল। এরপর সে এক পর্যায়ে কৌশলে খালার বাড়িতে নারায়ণগঞ্জ চলে যায়। ইভান সর্ম্পকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, ক্যামব্রিয়ান স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। পরে বনানীতে বাবার ইলেকট্রিকের ব্যবসায় যোগ দেন তিনি। ২০০৮ সাল বিয়ে করা ইভানের দুটি সন্তান রয়েছে।

ধর্ষণের অভিযোগে গত বুধবার সকালে বনানী থানায় একটি মামলা করেন এক টেলিভিশন অভিনেত্রী। এজাহারে বলা হয়, গত মঙ্গলবার রাতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, বনানীর দুই নম্বর সড়কে ‘ন্যাম ভিলেজ’ ভবনের ৫/এ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকেন ইভান। তার বাবা বোরহান উদ্দিন বনানীর একটি মার্কেটের কয়েকটি দোকানের মালিক। ইভানের সঙ্গে অভিনেত্রী ওই তরুণীর ফেসবুকে পরিচয় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

তিনি জানান, গত মঙ্গলবার জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে ফ্ল্যাটে ডেকে নেয় ইভান। কিন্তু সেখানে গিয়ে তরুণী দেখেন, বাসায় তারা দুজন ছাড়া আর কেউ নেই। এ নিয়ে আপত্তি করলেও ইভান এটা-সেটা বলে কাটিয়ে দেয়। একপর্যায়ে রাত দেড়টার দিকে ওই বাসার একটি ঘরে তাকে ধর্ষণ করেন ইভান। এর পর রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয়।

বনানী থানা পুলিশ জানায়, ওই তরুণী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দীর্ঘ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। ইভান তার বাবার ব্যবসায় সহায়তা করেন।

মামলার পর বুধবার রাতেই ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে ২৮ মার্চ বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই দুই তরুণী। মামলার আসামিরা হলেন—আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...