Don't Miss
Home / আজকের সংবাদ / টেস্টে বাংলাদেশ ২-০ ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে

টেস্টে বাংলাদেশ ২-০ ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে

এমএনএ খেলাধূলা ডেস্ক : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২-০ ম্যাচে হেরেছে। ২৩১ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে তামিমরা। ঢাকা টেস্টে হেরে  বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের স্বাদ নিতে হলো।

ম্যাচের চতুর্থ দিনে আজ ঢাকা টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল একটু মনযোগ, ধৈর্য্য আর টেস্ট মানসিকতার। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা জেতার কথা ভাবেননি, দেশের মর্যা্দার কথা ভাবেননি। যেন টেস্ট কিভাবে খেলতে হয় তাও যেন ভুলে গেছে বাংলাদেশের খেলোয়াড়েরা। শেষতক যা হবার তাই হলো। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। এর আগে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এর আগে তারা প্রথম ইনিংসে ৪০৯ রান করার সুবাদে এসেছিল ১১৩ রানের লিড। বল হাতে কাজটা সেরে দেন তাইজুল ইসলাম (৪ উইকেট) আর নাঈম হাসান (৩ উইকেট)।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...