Don't Miss
Home / আজকের সংবাদ / চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু ৮। শনাক্ত বেড়েছে

চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু ৮। শনাক্ত বেড়েছে

এমএনএ সংবাদ ডেস্ক :  দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে ৩৪৪তম দিনে আজ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষায় ৩২৬ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ২৯ লাখ ৮৬ হাজার ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬২ হাজার ১১১টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৮ লাখ ৪৮ হাজার ১১৬টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৪৬২ জনসহ মোট ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ৮ হাজার ২৭৪। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ২৬৪ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৭১ শতাংশ এবং ২ হাজার ১০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ২৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, চলিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং ষাটোর্ধ্ব ৪ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১০ কোটি ৯১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৪ লাখ ৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ কোটি ১১ লাখের বেশি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...