Don't Miss
Home / আজকের সংবাদ / ট্রাম্পকে প্রকাশ্য ‘প্রত্যাখ্যান’ করলেন মেলানিয়া!

ট্রাম্পকে প্রকাশ্য ‘প্রত্যাখ্যান’ করলেন মেলানিয়া!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য ‘প্রত্যাখ্যান’ করে মেলানিয়া ট্রাম্প আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে। প্রথম রাষ্ট্রীয় সফরে তারা এমন একটি ঘটনা ঘটলেন; যা নিয়ে বিশ্ব মিডিয়ায় চলছে জোর আলোচনা। কেউ কেউ অবশ্য এতে পাচ্ছেন হাসির খোরাক।

ঘটনার সূত্রপাত ইসরায়েলে। গতকাল সোমবার রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল পৌছালে বিমানবন্দরে স্বাগত জানান সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা। চারদিকে তখন ছবি তোলা ও ভিডিও করার ধুম।

বেন গুরিয়ান বিমানবন্দরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার সঙ্গে লাল গালিচায় হাঁটতে হাঁটতে স্ত্রী মেলানিয়ার উদ্দেশে হাত বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্দেশ্য একত্রে হাত ধরে হাঁটবেন; সাধারণত যেমনটি করেন বিশ্ব নেতারা।

কিন্তু ট্রাম্পকে অপ্রস্তুত করে মেলানিয়া সে হাত ধরলেন না। হালকা চাপড় দিয়ে সরিয়ে দিলেন। পুরো বিষয়টিই ধরা পড়ল ক্যামেরা ও ভিডিওতে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়ে গেল।

কেননা ওই সময় তাদের ঘিরে ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বহু ক্যামেরা। পরিস্থিতি সামলে নিয়ে আবারও হাঁটতে শুরু করেন ট্রাম্প। কিন্তু এই দৃশ্য এড়ায়নি উপস্থিত মিডিয়ার। আর এ নিয়েই মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

ট্রাম্প দম্পতির শরীরি ভাষা তাৎক্ষণিক বোঝা না গেলেও এটা স্পষ্ট যে, মেলানিয়াকে একধাপ পিছিয়ে রেখেই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং সারার সঙ্গে হাঁটছিলেন। আর সে কারণেই হয়তো ‘অভিমান’ হয়েছিল মেলানিয়ার।

প্রকাশ্যে প্রেসিডেন্ট স্বামীকে ‘প্রত্যাখ্যানের’ সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাতে ৬৫ হাজারের বেশি ‘লাইক’ পড়ে এবং ৫০ হাজার বার রিটুইট হয়।

ট্রাম্প-মেলানিয়ার বিব্রতকর এই মুহূর্ত নিয়ে সরগরম টুইটার। ভিডিওতে দেখা যায়, মেলানিয়ার এই আচরণে ট্রাম্প কিছুটা থতমত। তবে একটু পরেই সামলে নেন নিজেকে।

মেলানিয়া কেন এমন করলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত টুইটার ব্যবহারকারীরা।

একজনের টুইট, হতে পারে ট্রাম্পের আচরণে মেলানিয়া দুঃখ পেয়েছেন। কারণ, উড়োজাহাজ থেকে নামার পর ফার্স্ট লেডির সঙ্গে নয়, সামনে সামনে হাঁটছিলেন ট্রাম্প। যেন স্ত্রীর কথা ভুলেই গেছেন। এমনকি গাড়ি থেকে নেমে ফার্স্ট লেডির জন্য অপেক্ষাও করেননি। তাহলে মেলানিয়া কেন তাঁর হাত ধরবেন?

গণমাধ্যমের সামনে এমন আচরণ করায় মেলানিয়ার প্রশংসাও হচ্ছে। টুইটার ব্যবহারকারীরা বলছেন, ট্রাম্পকে তিনি উচিত শিক্ষা দিয়েছেন। তাঁর কোনো ভণ্ডামি নেই।

টুইটারের কয়েকজন ব্যবহারকারী বলছেন, উড়োজাহাজ থেকে নামার পর ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর পাশে পাশে হাঁটছিলেন। ফার্স্ট লেডি মেলানিয়া কিছুটা পেছনে ছিলেন। এতেও রাগ হতে পারে তাঁর।

এদিকে অনেকেই আবার এই আলোচনায় টেনে এনেছেন বারাক ওবামা দম্পতিকে। সাবেক এই প্রেসিডেন্ট ও তার স্ত্রী মিশেলের একটি ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, সত্যিকারের প্রেসিডেন্টরা এভাবেই ফার্স্ট লেডিদের সম্মান দেখান। সূত্র: এনডিটিভি

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...