Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকার তিন মেডিকেলে ছাত্রলীগের নতুন কমিটি

ঢাকার তিন মেডিকেলে ছাত্রলীগের নতুন কমিটি

এমএনএ রিপোর্ট : ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখাসহ ঢাকার তিন মেডিকেল কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।

আজ রবিবার সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত কমিটি ২০১৭ সালের জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নবগঠিত কমিটিকে অধীনস্ত সকল শাখার কমিটি Chatroleagueগঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফ ইসলাম ও পার্থ সারথী দাশ।

ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান ইসহাক ও আশিকুর রহমান আকাশ।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাতুল শিকদার ও অচিন্ত্য কুমার কীর্তনীয়া।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাকিল হোসাইন ও সালেহ মোহাম্মদ আতিক।

এছাড়া ঢাকা মেডিকেলের অধীন ঢাকা নার্সিং কলেজের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোখলেসুর রহমান শাহীন। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম তাহের, বাবু ও সাদ উদ্দিন ত্বহা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...